সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রমজানে অসহায়দের পাশে ইয়ুথ ৭১ ফাউন্ডেশন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম
ইয়ুথ ৭১ ফাউন্ডেশনের ইফতার বিতরণ
expand
ইয়ুথ ৭১ ফাউন্ডেশনের ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ইয়ুথ ৭১ ফাউন্ডেশন ও ইয়ুথ ব্লাড ব্যাংক। সংগঠন দু’টির উদ্যোগে মরহুম ইকবাল হোসেনের স্মরণে ৫০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১ মার্চ) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকার একটি মাদ্রাসার হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে সীতাকুণ্ডের সর্বসাধারণ ও প্রবাসী ভাইয়েরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ ৭১ ফাউন্ডেশন ও ইয়ুথ ব্লাড ব্যাংক কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. সাহিদুল করিম রিপন এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ।

এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন জোনাইদ, সহ-সভাপতি সাজু, শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়ারুক ইসলাম সাজু, প্রচার সম্পাদক আব্দুল রহিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, জয়নাল, আব্বাস, সাকিব, সাদিব, সাদ্দাম, আবিদ, সাহেদ, মহসিন ও জিসান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নিজাম উদ্দিন, মো. মোজাহের, মাওলানা সাহাব উদ্দীন, মো. ইসকান্দার মিয়া এবং মো. জাহেদুল ইসলাম টিটু।

এসময় বক্তারা বলেন, রমজান মাসের মূল শিক্ষা হচ্ছে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবসেবা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন