

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতিহাসে যারা বিরল,তারা অনুপস্থিত হয়ে যান, কিন্তু তাদের অনুপস্থিতি উপস্থিত থেকে যায় সকলের মাঝে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
রোববার (১ মার্চ) রাত ১০ টা ২০ মিনিটে দিকে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ মন্তব্য করেন।
জানা যায়, শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত নিহত হন। অন্যদিকে রোববার কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
আমির হামজা এই দুই ইস্যু নিয়ে মন্তব্য করে থাকতে পারেন বলে ধারণা তার সমর্থকদের। ফেসবুক পোস্ট আমির হামজা লিখেছেন, ইতিহাসে যারা বিরল,তারা অনুপস্থিত হয়ে যান, কিন্তু তাদের অনুপস্থিতি উপস্থিত থেকে যায় সকলের মাঝে। আমরা ইতিহাসের সৎ ও বীরদের অনুপস্থিতিতে ব্যথিত ও ভগ্নহৃদয় হয়ে বসি।
তার পোস্টের কমেন্টে ইব্রাহিম খলিল নামে একজন লিখেছেন, বিশ্ব বলে আমেরিকা একটি সুপারপাওয়ার। কিন্তু আলী খামেনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো সুপারপাওয়ার নেই। আল্লাহু আকবার।
মোস্তাফিজুর রহমান পিন্টু নামে আরও একজন লিখেন, কুষ্টিয়া জেলা উন্নয়নের জন্য এই ডিসিকে চাই।
মন্তব্য করুন