সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি চুরি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১০:৫৯ পিএম
কষ্টি পাথরের গিরিধারী শিলা
expand
কষ্টি পাথরের গিরিধারী শিলা

হবিগঞ্জ পৌর শহরের একটি বাসা থেকে কষ্টি পাথরের গিরিধারী শিলা চুরির ঘটনা ঘটেছে। মালিকপক্ষের দাবি, প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ এ শিলাটির মূল্য কোটি টাকারও বেশি।

জানা যায়, জেলা সদরের পুরান বাজার এলাকায় অবস্থিত হবিগঞ্জের সাবেক সিভিল সার্জন সুচিন্ত চৌধুরীর বাসার দ্বিতীয় তলা থেকে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে শিলাটি চুরি হয়। চিকিৎসক সুচিন্ত চৌধুরী ঢাকায় অবস্থান করায় বাসাটি তত্ত্বাবধানে ছিলেন তার ভাতিজা বিশ্বজিৎ চৌধুরী।

বিশ্বজিৎ চৌধুরী জানান, ঘটনার রাতে রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় তলায় গিয়ে তিনি দেখতে পান ঘরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে এবং পূজার স্থানে রাখা কষ্টিপাথরের গিরিধরী শিলাটি নেই। এ সময় লোকজনকে ডাকতে বাইরে বের হলে এক ব্যক্তিকে বাসার পেছন দিক দিয়ে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। পরে তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়া যায়, প্রায় ৪৫০ গ্রাম ওজনের শ্রীকৃষ্ণের রূপে পূজিত কষ্টিপাথরের শিলাটি চোর নিয়ে গেছে।

তিনি আরও জানান, প্রায় ১২০ বছর পুরোনো এ শিলাটির সম্ভাব্য বাজারমূল্য এক কোটি ২৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে। এ ঘটনায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তিনি হবিগঞ্জ সদর মডেল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অভিযোগের তদন্ত চলছে এবং চুরি হওয়া শিলাটি উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন