সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হিলি সীমান্তে ১১ লাখ টাকার মাদক উদ্ধার বিজিবির

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১০:২৫ পিএম
হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ
expand
হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ

‎দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ১১ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।

‎রবিবার (১ মার্চ) হিলিসিপি বিওপির সুবেদার মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ‎ ‎তিনি জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হিলি রেলওয়ে স্টেশনের সীমান্ত থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

‎জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে হিলিসিসি বিওপির একটি আভিযানিক দল হিলি রেলওয়ে স্টেশনে এবং সীমান্ত শূন্য লাইন হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাতের অন্ধকারে অজ্ঞাত ব্যক্তি সাদা প্লাস্টিকের বস্তা মাথায় করে আসতে দেখা যায়। ওই ব্যক্তিকে দেখে বিশেষ টহলদল ধাওয়া করলে ওই ব্যক্তি বস্তা ফেলে পালিয়ে যায়।

পরিত্যক্ত বস্তা তল্লাশি করে ভারতীয় ইস্কফ সিরাপ-১০০ বোতল, ফেয়ারড্রিল-১২৩ বোতল, ট্যাপেন্ডাডল ট্যাবলেট-৪ হাজার পিস এবং নেশা জাতীয় ইনজেকশন-৩ হাজার পিস আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ১১ লাখ ৩৯ হাজার ২০০ টাকা।

‎সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সর্তক রয়েছে বিজিবি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন