শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা নয়, ভোল্টেজ সমস্যায় বন্ধ হয়েছিল জামালপুরে সেচ পাম্প

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম
তাৎক্ষণিকভাবে সেচ যন্ত্রগুলোতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।
expand
তাৎক্ষণিকভাবে সেচ যন্ত্রগুলোতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

জামালপুরের মেলান্দহ উপজেলায় চাঁদা না দেওয়ায় তিনটি সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি বিষয়টি সুরাহা করার জন্য কৃষিমন্ত্রীকে নির্দেশনা প্রদান করেন। কৃষিমন্ত্রী তৎক্ষণাৎ মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন এবং নিজে বিষয়টি সার্বক্ষণিক তদারকি করেন।

কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. খোরশেদ আলম ঘটনাস্থল তদারকি করে জানান, জামালপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপপরিচালক (কৃষি সম্প্রসারণ), নির্বাহী প্রকৌশলী (পিডিবি) এবং স্থানীয় ইউএনও, উপজেলা কৃষি অফিসার ও ওসির ত্বরিত পদক্ষেপে এলাকার বিরোধ নিষ্পত্তিসহ তাৎক্ষণিকভাবে সেচ যন্ত্রগুলোতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

নির্বাহী প্রকৌশলী (পিডিবি) জানান, মাননীয় কৃষিমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে অতিরিক্ত একটি ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। এতে বিদ্যুৎ লোডজনিত আর কোনো সমস্যা হবে না। সেচ পাম্প বন্ধের ঘটনায় চাঁদা দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। মূলত বিদ্যুতের ভোল্টেজ সমস্যাজনিত কারণে সৃষ্ট স্থানীয় বিরোধের ফলে গ্রামবাসীর এক পক্ষ অন্য পক্ষের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়।

যুগ্মসচিব খোরশেদ আলম আরও জানান, বিদ্যুতের ভোল্টেজজনিত সমস্যা সমাধান করা হয়েছে এবং বর্তমানে সেচ পাম্পগুলো স্বাভাবিকভাবে চালু রয়েছে। মেলান্দহের স্থানীয় গ্রামবাসী সরকারের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।

এ ঘটনায় এলাকায় সৃষ্ট বিভ্রান্তি নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X