শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে চকরিয়ায় অপহরণের চব্বিশ ঘণ্টার মধ্যে ব্যবসায়ী উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম
অপহৃত ফরিদুল আলম।
expand
অপহৃত ফরিদুল আলম।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে কক্সবাজারের চকরিয়ায় রহস্যজনক অপহরণের একদিন পর ফরিদুল আলম (৩৫) নামের এক ব্যবসায়ীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় চকরিয়া পৌরসভা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ফরিদুল আলম চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড নামার চিরিংগা মিয়াজি পাড়ার মৃত মোস্তাক আহমদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ৪ টার দিকে তিনি চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ রোড় এলাকায় ছিলেন। সেখান থেকেই অজ্ঞাত ব্যক্তিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে ফরিদল আলম এর স্ত্রী চকরিয়া থানায় একটি মিসিং ডায়েরি রুজু করেন।

এদিকে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবগত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর ব্যক্তিগত সহকারী সাফওয়ানুল করিম বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার হয় চকরিয়া বায়তুশ শরফ রোড় হতে অপহৃত ব্যবসায়ী ফরিদুল আলম। তিনি গতকাল (২৫ ফেব্রুয়ারী) বিকেল চারটায় চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ সড়ক হতে নিখোঁজ হন। পরে তার স্ত্রী বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অবগত হওয়ার পরপরই তিনি প্রশাসনকে ফরিদুল আলমকে দ্রুত উদ্ধারের নির্দেশ প্রদান করেন। ফরিদুল আলমের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন উদ্ধারকারী পুলিশ কর্মকর্তারা। ফরিদুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বিষয়টি দেখবাল করেছেন এবং আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে পৌরসভার মাতামুহুরি সেতু সংলগ্ন এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X