

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার বুড়িচং উপজেলায় আওয়ামী লীগ নেতার জামিন পাওয়ার পর তার বাসায় মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছেন উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ।
বুধবার উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান। এদিন রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারের সাথে বিএনপি সোহেল আহমেদের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।
এছাড়াও গুঞ্জন রয়েছে বিএনপি থেকে সুবিধা নেয়ার জন্য সাবেক আওয়ামী লীগ নেতা সোহেল আহমেদ বিএনপিতে যোগদান করে। বিএনপিতে যোগদান করলেও আওয়ামী লীগের নেতাদের বাসায় রীতিমতো আসা যাওয়া করেন।
বুড়িচং উপজেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আলহামদুলিল্লাহ, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার ভাই জামিনে মুক্তি পেয়েছেন। সাথে কফি হাউজের সোহেল ভাইও আছে, উনি থানা বিএনপির নেতা হইলেও আখলাক ভাইয়ের কলিজার লোক। বিএনপির বড় ডোনার।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারের বাসায় মিষ্টি নিয়ে গিয়েছিলেন এই বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ বলেন, বাসায় যাওয়া কি অন্যায় নাকি। এবার আওয়ামী লীগ ছাড়া বিএনপি পাস করতে পারত না। আমার কাছে আওয়ামী লীগ বিএনপি সব সমান।
বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সাথে কথা বলেন।
মন্তব্য করুন

