

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে আফ্রিকান মাগুর মাছ সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে হাসান শেখ (৩৫) নামে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানকালে ৩৭ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
দণ্ডপ্রাপ্ত হাসান শেখ রাজবাড়ীর কালুখালী উপজেলার মৌকুড়ি এলাকার বক্কার শেখের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, দুপুরে সোনাপুর বাজারে অভিযান পরিচালনা করে ৩৭ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় আফ্রিকান মাগুর মাছ সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন
