বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে গভীর রাতে বসতঘরে লুটপাট ও অগ্নিসংযোগ 

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ পিএম
পিরোজপুরে গভীর রাতে বসতঘরে আগুন দিয়েছে দুবৃত্তরা
expand
পিরোজপুরে গভীর রাতে বসতঘরে আগুন দিয়েছে দুবৃত্তরা

পিরোজপুরের ইন্দুরকানীতে গভীর রাতে এক বাড়িতে অগ্নিসংযোগ করে লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উত্তর বাড়ইখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহত ব্যক্তির নাম রনজিত দাস (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে একদল দুর্বৃত্ত রনজিত দাসের বসতঘরে আগুন দেয়। অভিযোগ রয়েছে, আগুন দেওয়ার আগে তারা ঘরে ঢুকে মূল্যবান মালামাল লুট করে নেয়।

এ সময় রনজিত বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়িভাবে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হঠাৎ ‘আগুন আগুন’ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় আগুন কিছু সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে ঘরের বেশ কিছু আসবাবপত্র ও মালামাল পুড়ে যায় বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় রনজিত দাসকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X