

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালে রাখতে কুষ্টিয়া পৌর বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার তিনি কুষ্টিয়া পৌর বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি পণ্যের মূল্য তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
সংসদ সদস্যের সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন। নেতারা বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন
