

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাগান থেকে বিপুল সংখ্যক বাঁশ কেটে ফেলার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার চন্ডিপুর ইউনিয়নে আবু হানিফা নামে এক কৃষকের সাথে ঘটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত গোলাম মোস্তফা একই ইউনিয়নের ইউপি সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড় চন্ডিপুর চৈতাপড়া গ্রামের মৃত আব্দুর রহিম প্রামানিকের ছেলে আবু হানিফা'র পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ একই এলাকার গোলাম মোস্তফার জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে অভিযুক্ত মোস্তফা ৫ নম্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হওয়ায় প্রভাব খাটিয়ে বহিরাগতদের সহযোগীতায় তার বাড়িতে যাওয়ার রাস্তা নির্মানের লক্ষে ভূক্তভোগী আবু হানিফার জমিতে লাগানো বাঁশ বাগান ও বিভিন্ন গাছ কেটে ক্ষতি সাধন করে। পরে সেই জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্ত নির্মান করে বলেও অভিযোগ করেন আবু হানিফা।
এঘটনায় বাঁধা দেয়ার ভূক্তভোগী আবু হানিফাসহ তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। সেই সাথে জীবনের নিরাপত্তার পাশাপাশি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পার্বতীপুরের সহকারি কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়। ঘটনার সুষ্ঠ্য বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন হানিফার পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, রাস্তাটি নতুন নয়। দীর্ঘদিন যাবৎ ব্যবহার হয়ে আসছিল। তবে, গাছ কাটার বিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেন নি তিনি।
পার্বতীপুরের সহকারি কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি এম এ ফারুক বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
