রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন-ভাতা সরকারি গাড়ি না নেওয়ার ঘোষণা কৃষিমন্ত্রীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ পিএম আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ পিএম
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন
expand
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন

মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি সরকারি বেতন-ভাতা গ্রহণ করবেন না এবং সরকারি গাড়িও ব্যবহার করবেন না বলে জনিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একটি বিষয় স্পষ্ট করতে চাই মন্ত্রী হওয়ার পর থেকে আমি নিজের গাড়ি এবং নিজের টাকায় কেনা তেল ব্যবহার করছি। সরকারি গাড়ি ব্যবহার করি না, তেলের খরচও নেই না। যত দিন মন্ত্রী থাকব, তত দিন সরকারি গাড়ি ব্যবহার করব না। এ ছাড়া আমি সরকারি বেতন-ভাতা নেব না।’

তিনি বলেন, কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা আমিই স্থাপন করেছিলাম এবং সেখান থেকেই জেলায় শিল্পায়নের প্রসার ঘটেছে। ভবিষ্যতেও এই অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X