

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের মেঘনা নদীর বকচর ও কালিরচর এলাকায় বিশেষ কম্বিং অপারেশনে দেড় লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে যৌথ বাহিনী।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেয় মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর। অভিযানে অংশ নেয় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌপুলিশ গজারিয়া স্টেশন এবং বাংলাদেশ নৌবাহিনী।
অভিযানকালে আনুমানিক দেড় লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, নদীতে অবৈধ জাল ব্যবহার রোধ এবং মাছের প্রজনন সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
