রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকের কান্নায় ‘ফাটাকেষ্ট’ হয়ে ছুটে গেলেন এমপি হারুন অর রশিদ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম
রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ।
expand
রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামে দুই কৃষকের ৩০ শতাংশ জমির পেঁয়াজক্ষেত দুর্বৃত্তদের হাতে কেটে নষ্ট করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. বাবুল মোল্লা ও মো. মমিন মোল্লা জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা তাদের পেঁয়াজক্ষেত কেটে সম্পূর্ণ নষ্ট করে দেয়। এতে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

ঘটনাটি সংবাদ আকারে প্রকাশিত হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ক্ষতিগ্রস্ত পেঁয়াজক্ষেত পরিদর্শনে যান রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, “যে বা যারাই এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

এছাড়া তিনি স্থানীয় প্রশাসনকে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X