

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন লেখক, চিন্তক ও রাজনীতিবিদের প্রবন্ধ সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’ বইটি চলতি অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে।
বইটির সম্পাদনা করেছেন ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন, যিনি এক সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ছিলেন।
এক যুগেরও বেশি আগে সম্পাদনা করা বইটি নানা জটিলতায় দীর্ঘদিন প্রকাশ করা সম্ভব না হলেও অবশেষে নির্বাচনের আগে আলোর মুখ দেখেছে।
বইটির মুখবন্ধ লিখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। বইটি উৎসর্গ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির উদ্দেশ্যে।
এবারের বইমেলায় অনন্যা প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে ‘অবিসংবাদিত তারেক রহমান’।
বইটিতে বিভিন্ন লেখক, গবেষক ও রাজনীতিবিদের প্রবন্ধ স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে— এমাজউদ্দীন স্যারের দৃষ্টিতে তারেক রহমান (তারিক চয়ন), তারেক রহমানের ভাবনায় আমাদের শিক্ষা ব্যবস্থা (অধ্যাপক ড. মাহবুব উল্লাহ), তারেক রহমান: নতুন প্রজন্মের এক অবিসংবাদিত নেতা (ড. আ.ফ.ম. ইউসুফ হায়দার), তারেককে দেখেছি জিয়ার মতো (চাষী নজরুল ইসলাম), তারেক রহমান: গণমানুষের অনস্বীকার্য নেতা (অধ্যাপক ড. তাজমেরী এস.এ. ইসলাম), দুঃখের তিমিরে যদি জ্বলে মঙ্গল-আলোক (ইনাম আহমদ চৌধুরী), তারুণ্য, আগামী দিনের বাংলাদেশ এবং তারেক রহমান (মেজর জেনারেল [অব.] সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক), তারেক রহমানকে আমি যেভাবে মূল্যায়ন করি (প্রফেসর ড. সুকোমল বড়ুয়া), বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও তারেক রহমান: এক বৃন্তের তিন ফুল (ড. এ বি এম ওবায়দুল ইসলাম), তারেক রহমানের কাছে এদেশের মানুষের প্রত্যাশা (ড. আবুল হাসনাত), তারেক রহমান: জাতীয়তাবাদী রাজনীতির ভবিষ্যৎ কর্ণধার (ড. মো. মোর্শেদ হাসান খান), লিবারেল ন্যাশনালিজম, বাংলাদেশি জাতীয়তাবাদ ও তারেক রহমান: একটি সম্ভাবনা (কাজী এম.এইচ. সুপণ), শিক্ষার উন্নয়নে তারেক রহমান (মো. আলমগীর হোসেন), তারেক রহমান: ভবিষ্যৎ বিশ্বনেতা (ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম), একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় তারেক রহমানের বিকল্প নেই (ড. খোন্দকার আকবর হোসেন বাবলু), দৃঢ়চেতা তারেক রহমান (ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন), তারুণ্যের প্রতীক তারেক রহমান এবং আধ্যাত্মিক রাজধানী সিলেট (আরিফুল হক চৌধুরী), উত্তরাধিকারে শুরু, যোগ্যতায় এগিয়ে চলা (শাকিল ওয়াহেদ) এবং শহীদ জিয়া থেকে খালেদা জিয়া ও তারেক রহমান—আধুনিক স্বনির্ভর রাজনৈতিক প্রবক্তা তিনজনই একই ষড়যন্ত্রের শিকার (অধ্যক্ষ সোহরাব উদ্দিন)।
মন্তব্য করুন