বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কয়েক দফা তারিখ নির্ধারণ ও প্রকাশকদের আপত্তি ও আলোচনার পর অবশেষে চূড়ান্ত হলো অমর একুশে বইমেলা-২০২৬ এর সূচি। আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। আয়োজকেরা জানিয়েছেন, আগে আপত্তি তোলা ৩২১ জন প্রকাশকসহ সব প্রকাশকই এবারের মেলায় অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সৃজনশীল প্রকাশক ঐক্য ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাংলা একাডেমি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে মেলা শুরু এবং আবেদনের পরবর্তিত সময়সামী জানানো হয়। এছাড়া এবারের মেলায় স্টল ভাড়া মওকুফ করার ঘোষণাও দেওয়া হয় এসময়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X