শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে চেকপোস্টে হামলা, ৭ পুলিশ সদস্যসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১০:০৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি)-সহ অন্তত সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) তারিক হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, হাঙ্গুর খাজিনা বান্দা পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীরা হামলা চালায়। নিহতদের মধ্যে ডিএসপি মুজাহিদ হুসেইন রয়েছেন।

তিনি জানান, হামলার জবাবে পুলিশ পালটা গুলি চালালে অন্তত আট হামলাকারী নিহত এবং আরও ছয়জন আহত হয়। এলাকায় এখনো সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তান সরকার বারবার আফগান তালেবান প্রশাসনকে সীমান্তবর্তী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

ইসলামাবাদের অভিযোগ, কাবুল এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আসা হামলার জবাবে ‘অপারেশন গাজাব লিল-হক’ শুরু করে পাকিস্তান।

সূত্র: ফ্রান্স টোয়েন্টিফোর (FRANCE 24)

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন