

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক তেলের বাজারে দাম তেলের দাম হু হু করে বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানে পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ এবং হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তেলের দাম বৃদ্ধিতে দেশটির সাধারণ মানুষের জীবন যাত্রায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। তবে এমন পরিস্থিতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শুক্রবার (৩ এপ্রিল) ঘোষণা করেছে, আগামী ৩০ দিনের জন্য রাজধানী ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া ফ্রি থাকবে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শনিবার থেকে এটি কার্যকর হবে। ভাড়া মওকুফের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি খরচ করবে।
এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন জ্বালানির দাম ঘোষণা করেন। সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোলের দাম বেড়ে ৪৫৮ দশমিক ৪০ রুপি (প্রতি লিটার, প্রায় ১ দশমিক ৬৪ ডলার) এবং ডিজেলের দাম বেড়ে ৫২০ দশমিক ৩৫ রুপি (প্রতি লিটার, প্রায় ১ দশমিক ৮৬ ডলার) হয়েছে। নতুন দাম শুক্রবার থেকে কার্যকর হবে।
জ্বালানিমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ডিজেলের দাম বৃদ্ধি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি শ্রমিক ও গণপরিবহনের জন্য অপরিহার্য। পাকিস্তানের সরকার চেষ্টা করেছে দাম আগের স্তরে রাখার, কিন্তু যুদ্ধ চলমান থাকার কারণে তেলের সরবরাহ ও আন্তর্জাতিক বাজারের চাপ বিবেচনায় দাম বৃদ্ধি করতে হয়েছে।
মন্তব্য করুন
