শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ বরখাস্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪১ এএম আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ
expand
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ ঘটনাকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করলেও, দেশটির একাধিক সূত্র বলছে, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থার খবরে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জেনারেল র‌্যান্ডি জর্জকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। বিষয়টি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা এবং একজন সংশ্লিষ্ট ব্যক্তি নিশ্চিত করেছেন।

এ ঘটনার পর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৪১তম আর্মি চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন।

প্রতিরক্ষা দপ্তরের বিবৃতিতে তার দীর্ঘ সামরিক জীবনের প্রশংসা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন এবং তার এই সেবার জন্য সরকার কৃতজ্ঞ।

বিবৃতিতে আরও বলা হয়, তার দীর্ঘ ও গৌরবময় সামরিক সেবার জন্য আমরা কৃতজ্ঞ। অবসর জীবনের জন্য তাকে শুভকামনা জানাই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন