

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাদ্য গুদামের অফিস কক্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন কর্মচারীরা।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর দেড়টায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ খাদ্য গুদামে অন্যায় সুযোগ-সুবিধা নিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে কতিপয় রাজনৈতিক দুটি গ্রুপ। উভয় গ্রুপের রাজনৈতিক নেতারা নিজেদের আধিপত্য বিস্তার করতে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ করে আসছেন। সেই আধিপত্যের জেরেই কর্মচারীদের ভয়ভীতি দেখাতে খাদ্য গুদামের অফিস কক্ষের জানালায় গুলিবর্ষণ করা হয়। এতে প্রাণভয়ে নিরাপদে সরে যান কর্মচারীরা।
খাদ্য কর্মকর্তা মো. সাইফুল আলম সিদ্দিকী বলেন, “খাদ্য গুদামে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক গ্রুপের নেতৃবৃন্দ অন্যায়ভাবে অফিসে আধিপত্য বিস্তার করতে চাইছেন। এমনকি কর্মচারীদের হুমকিও প্রদান করেছেন। আধিপত্য বিস্তার ও হুমকির ঘটনায় ২০ মে বুধবার বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ করেছি। তবে অফিস কক্ষের জানালায় গুলিবর্ষণ হয়েছে কি না, এ বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান। বর্তমানে কর্মচারীরা আতঙ্কিত বলেও জানান তিনি।”
অপরদিকে, মোহাম্মদ সেজু নামে স্থানীয় এক সমন্বয়ক তার ব্যক্তিগত ফেসবুকে লিখেন, “পাখি শিকারের এয়ারগান দিয়ে গুলিবর্ষণ করা হয়েছে। যা কাঁচের গ্লাস ভেদ করে ভেতরে আঘাত করেছে। দিনে-দুপুরে বানিয়াচং উপজেলার একটি সরকারি প্রতিষ্ঠানে এ রকম ঘটনা নজিরবিহীন। এটা শুধু একটি প্রাণনাশের হুমকি নয়, এটি আইনশৃঙ্খলার অবনতি এবং মানুষের জানমালের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।” ঘটনার তদন্তসাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে গুলিবর্ষণ নাকি ইটপাটকেল, সেটা তদন্তের পর বিস্তারিত বলা যাবে।”