বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে মর্টার হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের মারজায়ুন এলাকায় মর্টার হমলায় সেখানে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (৪ জুন) ভোরে দক্ষিণ লেবাননের মারজায়ুন এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননে নিযুক্ত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল)।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, ভোরে একটি মর্টার আকস্মিক তাদের একটি অবস্থানে এসে বিস্ফোরিত হয়। এসময় সেখানে অবস্থান করা একজন শান্তিরক্ষী গুরুতর আহত হন। বিমানযোগে বৈরুতের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে আজ সকালে তিনি সেখানেই মারা যান। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

তবে নিহত ওই শান্তিরক্ষী ও আহতদের পরিচয় এখনও জানায়নি ইউনিফিল।

তারা আরও জানিয়েছে, আহত দুই শান্তিরক্ষীকে ইউনিফিল ঘাঁটির একটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার সঠিক কারণ নির্ণয়ের জন্য তদন্ত শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন