

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে ইসলায়েল অধিকৃত জেরুজালেমের আল-আকসা মজিদ প্রাঙ্গণে অংশ নেন প্রায় দেড় লাখ ফিলিস্তিনি মুসলিমরা। চার দিনব্যাপী ঈদের প্রথম দিনে বুধবার (২৭ মে) ঈদের জামাতে অংশ নিতে আল-আকসা প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ ছিল।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, অধিকৃত জেরুজালেমের পুরাতন শহরে ও আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেন ১ লাখ ৪০ হাজার ফিলিস্তিনি।
প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, ঈদের আগে ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় ফিলিস্তিনি শহরগুলোতে অভিযান চালিয়ে দোকান মালিকদের ব্যবসা বন্ধ করতে বাধ্য করেছে। এ ছাড়া আবাসিক এলাকায় ফিলিস্তিনি বাসিন্দাদের ওপর হামলা চালিয়েছে।
ফিলিস্তিনি সরকার সরকারি কর্মচারীদের বেতনের কিছু অংশ কেটে দেওয়ার পরও, ঈদুল আজহার ছুটির কেনাকাটায় মানুষ শহরের বাজার ও কেন্দ্রগুলোতে অনেক ভিড় করছিল। ঠিক এই ব্যস্ত সময়েই অভিযানগুলো চালানো হয়।
