মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ পালনের নানা মুহূর্ত ছবিতে দেখুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৪:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক’ (আমি হাজির হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরিক নেই) লাখ লাখ হাজির এই আকুল ধ্বনিতে মুখর হয়ে উঠেছে ঐতিহাসিক আরাফাতের ময়দান।

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য হজের সবচেয়ে পবিত্র ও আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ পর্ব ‘উকুফে আরাফা’ পালনে মঙ্গলবার (২৬ মে) মিনা থেকে এই ময়দানে হাজির হয়েছেন ১৬ লাখের বেশি হাজি। গভীর ভক্তি, অনুশোচনা আর আল্লাহর নৈকট্য লাভের আশায় তারা আজ দিনভর এখানে অবস্থান করবেন। হজের মূল আনুষ্ঠানিকতার দিনে সেখানকার কিছু মুহূর্ত তুলে ধরেছে বার্তা সংস্থা এএফপি।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এই আরাফাতের ময়দানেই তাঁর বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। হজের মূল আনুষ্ঠানিকতার দিনে সেখানকার কিছু মুহূর্ত তুলে ধরেছে বার্তা সংস্থা এএফপি।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। সেই মুহূর্তে আরাফাত ময়দানে হাজিরা।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। সেই মুহূর্তে আরাফাত ময়দানে হাজিরা।

আরাফাতের ময়দানে মোনাজাতরত কয়েক নারী। দোয়া করেন নিজের ও স্বজনদের জন্য।

আরাফাতের ময়দানে মোনাজাতরত কয়েক নারী। দোয়া করেন নিজের ও স্বজনদের জন্য।

জাবাল আল-রাহমাহ বা রহমতের পাহাড় নামে পরিচিত আরাফাত ময়দানে হাজিরা।

জাবাল আল-রাহমাহ বা রহমতের পাহাড় নামে পরিচিত আরাফাত ময়দানে হাজিরা।

তীব্র গরমের কারণে বিশ্রাম নিচ্ছেন এক হাজি।

তীব্র গরমের কারণে বিশ্রাম নিচ্ছেন এক হাজি।

হজে অংশ নিয়েছেন বিভিন্ন অঞ্চলের মানুষ। তাদেরই একজন আল্লাহর দরবারে মোনাজাতরত।

হজে অংশ নিয়েছেন বিভিন্ন অঞ্চলের মানুষ। তাদেরই একজন আল্লাহর দরবারে মোনাজাতরত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন