

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরান প্রিন্স আমির ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইরান দাবি করেছে যে তারা ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে, যার মধ্যে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের পোর্ট শুয়াইবা, আলি আল সালেম বিমানঘাঁটি এবং বুয়েরিং সামরিক ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বলে দাবি করা হচ্ছে।
যুদ্ধের শুরু থেকে ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালাচ্ছে। যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর বারবার এই দাবিকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, বাহরাইন ও সৌদি আরবে মার্কিন সেনা এবং বিমানঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আল উদেইদ ঘাঁটিতে থাকা মার্কিন শক্তিশালী রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এছাড়া বাহরাইনের ফিফ্থ ফ্লিট সদর দপ্তর এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি-তেও হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন
