শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্টের বোমা হামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৬:১৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরে অবস্থিত এই দ্বীপটি ইরানের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিশ্ব তেলবাজারের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তেলের অভয়ারণ্যখ্যাত খারগ দ্বীপের মাধ্যমেই ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ বিশ্ববাজারে রপ্তানি হয়। এ কারণে দ্বীপটিকে দেশটির অর্থনীতির ‘হৃৎপিণ্ড’ বা ‘লাইফলাইন’ হিসেবেও বিবেচনা করা হয়। এখানেই রয়েছে ইরানের প্রধান তেলবন্দর এবং সবচেয়ে বড় নৌপথ, যা মূলত তেল ও গ্যাস পরিবহনের জন্য ব্যবহৃত হয়।

শুক্রবার (১৩ মার্চ) ট্রাম্প ঘোষণা করেন, যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ার পাশাপাশি জ্বালানি সরবরাহে বিঘ্নের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালির কাছাকাছি খারগ দ্বীপের সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বোমাবর্ষণ পরিচালনা করেছে এবং ইরানের মূল্যবান সম্পদ খারগ দ্বীপের সব সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।

তবে ট্রাম্প আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের তেল অবকাঠামোর ওপর সরাসরি হামলা চালানো থেকে বিরত রয়েছে।

সূত্র: আল জাজিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন