শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলার হুমকি যুক্তরাষ্ট্রের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০২:০৯ এএম আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০২:২১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, আজ রাতেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের হামলা চালানো হতে পারে। শুক্রবার ভার্জিনিয়ার আর্লিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পিট হেগসেথ বলেন, আজকের দিনটি ইরান ও রাজধানী তেহরানের আকাশে যুক্তরাষ্ট্রের হামলার দিক থেকে সবচেয়ে বড় দিন হতে পারে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এখন পর্যন্ত ইরানের প্রায় ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এসব হামলাকে বড় অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা ধ্বংসের পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দিয়েছেন। এর মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আজ রাতেই বড় ধরনের হামলার সম্ভাবনার বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

সূত্র: আল জাজিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন