

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রও।
হামলা শুরুর পরপরই ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী জরুরি অবস্থানর কথা জানিয়ে নাগরিকদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে।
ইরানের পক্ষ থেকে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে–এমন সম্ভাবনা থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে
পৃথক বিবৃতিতে ইসরায়েল আরও জানিয়েছে, দেশের সমস্ত এলাকা জরুরি কিছু কার্যক্রম ছাড়া সব কিছু বন্ধ থাকবে। এর মধ্যে স্কুল, যে কোনো সমাবেশ এবং প্রয়োজনীয় ক্ষেত্র ছাড়া সব কর্মক্ষেত্র বন্ধ থাকবে।
এদিকে আল জাজিরার একজন সংবাদদাতা জানিয়েছেন, তেহরানের কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ধোঁয়া উড়তে দেখা গেছে।
এ ছাড়া ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পশ্চিম তেহরানে থাকা সংবাদদাতা দুটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলেও জানায় সংবাদমাধ্যমটি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ইরানের আলোচনা ফলপ্রসূ না হওয়ার পরই সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা বৃদ্ধি পায়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটির ছাড়তে নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। তখনই হামলার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যায়।
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন

