সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফোনে কথা বলতে বলতে শিশুর উপর গাড়ি উঠিয়ে দিলেন নারী ড্রাইভার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০১:৫২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে ফোনে কথা বলতে বলতে বেখেয়ালে ৮ বছর বয়সী এক শিশুর উপর গাড়ি উঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারী ড্রাইভারের বিরুদ্ধে।

এতে শিশুটি নিহত হয়, এবং অভিযুক্তকে থানা-হাজতে নিয়ে যায়। রোববার (৩০ আগস্ট) বিকেলে মুম্বাইয়ের বান্দ্রার জন ব্যাপটিস্ট রোডে এ দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সংবাদ প্রকাশ করেছে।

সূত্র অনুযায়ী, মেঘা রাওয়াল (৪৫) নামের ওই নারী অতিরিক্ত গতিতে তার গাড়িটি চালাচ্ছিলেন। তিনি বান্দ্রার বাসিন্দা।

গাড়ির আঘাতের পর আট বছর বয়সী ওই শিশু গুরুতর আহত হয়। উদ্ধার করে স্থানীয় হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় ন্যায়সংহিতার ১০৫, ২৮১ ও ১২৫ ধারা এবং মোটরযান আইনের ১৮৪ ধারায় অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় অধিকতর তদন্ত চলমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন