

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) প্রধান সি. জোসেফ বিজয় সোমবার (২৪ আগস্ট) বিধানসভায় নারীদের জন্য একাধিক বড় ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে বছরে তিনটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার এবং নারীদের বিনামূল্যে বাসযাত্রার সুবিধা সম্প্রসারণ।
‘অন্নাপূরানি সুপার সিক্স’ নামে একটি প্রকল্পের আওতায় পরিবারের নারী প্রধানদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। এ প্রকল্পে বছরে সরকারের প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয় হবে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী বিজয় জানিয়েছেন, এতে প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবার উপকৃত হবে। আগামী জানুয়ারি মাসে পঙ্গল উৎসবের সময় থেকে প্রকল্পটি চালু হওয়ার কথা রয়েছে।
‘অন্নাপূরানি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় বার্ষিক ২ লাখ ৫০ হাজার রুপি পর্যন্ত আয় করা পরিবার, অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পরিবার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।
এ প্রকল্পে রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য সরাসরি পরিবারের নারী প্রধানের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হবে। তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর দেওয়া বিল অনুযায়ী, সিলিন্ডার বুকিং ও সরবরাহের পর এ অর্থ ব্যাংক হিসাবে জমা হবে।
এ ছাড়া নারীদের বিনামূল্যে বাসযাত্রার সুবিধাও আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন বিজয়। এখন থেকে সরকারি বাসের পাশাপাশি এক্সপ্রেস ও ডিলাক্স বাসেও নারীরা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এ সুবিধা পেতে আয়ের কোনো সীমা থাকবে না এবং একজন নারী কতবার বাসে যাতায়াত করেছেন, তারও কোনো সীমা থাকবে না বলে জানিয়েছেন তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস


