মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের সাবেক ফরাসি প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি
expand
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধ তহবিল নেওয়ার অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত।

২০০৭ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রচারের জন্য সারকোজি গাদ্দাফির কাছ থেকে কয়েক মিলিয়ন ইউরো নিয়েছিলেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে। এর বিনিময়ে গাদ্দাফির ভাবমূর্তি পশ্চিমা বিশ্বে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

আদালত অবৈধ প্রচার তহবিল গ্রহণ ও ঘুষ নেওয়ার অভিযোগ থেকে সারকোজিকে অব্যাহতি দিলেও, অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে। বিচারক নাথালি গাভারিনো জানান, সারকোজি তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে লিবিয়ান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগে সম্মতি দিয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল নির্বাচনী তহবিল সংগ্রহ।

রায় ঘোষণার পর সাংবাদিকদের সারকোজি বলেন, “আজ যা ঘটেছে, তা আইনের শাসনের জন্য অত্যন্ত গুরুতর। যদি তারা আমাকে জেলে ঘুমাতে বাধ্য করে, আমি জেলেই ঘুমাবো—কিন্তু মাথা উঁচু করেই।”

তিনি শুরু থেকেই এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন এবং রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। তবে বিদ্যমান আইন অনুযায়ী আপিল করলেও তাকে কিছু সময় কারাগারে কাটাতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন