শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ পাইলটদের সন্ধানে গিয়ে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ইরানে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলটদের খোঁজে যাওয়া একটি উদ্ধারকারী হেলিকপ্টারেও হামলার দাবি উঠেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ পাইলট ও ক্রুদের সন্ধানে নিয়োজিত মার্কিন হেলিকপ্টারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, এতে সেটি ভূপাতিত হয়। এর আগে থেকেই ওই এলাকায় পাইলটদের উদ্ধারে যুক্তরাষ্ট্র তল্লাশি অভিযান চালাচ্ছিল।

তবে হেলিকপ্টারটি ভূপাতিত হওয়ার পর এর ভেতরে থাকা আরোহীদের অবস্থা বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে এখনো পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও দেওয়া হয়নি।

এর আগে ইরানের আরেক সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছিল, নিখোঁজ পাইলটদের উদ্ধারে যুক্তরাষ্ট্র ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজ ব্যবহার করে অভিযান চালাচ্ছে। তবে ইরানি সশস্ত্র বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের এই উদ্ধার প্রচেষ্টা সফল হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন