শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কৌটায় টাকা জমিয়ে হজ করলেন এবারের সবচেয়ে বয়স্ক হজযাত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার শতবর্ষী নারী মবাহ মারসিয়াহ “বয়স কেবল একটি সংখ্যা” এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন তিনি। ১০৪ বছর বয়সে পবিত্র হজ পালন করে তিনি চলতি বছর বিশ্বের সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পূর্ব জাভার কেদিরি অঞ্চলের বাসিন্দা মারসিয়াহ ইন্দোনেশিয়ার প্রায় ২ লাখ ২১ হাজার হজযাত্রীর সঙ্গে এ বছর মক্কায় যাওয়ার সুযোগ পান।

মবাহ মারসিয়াহ পেশায় একজন সাধারণ পোরিজ (ঐতিহ্যবাহী খাবার) বিক্রেতা। দীর্ঘদিন ধরে অল্প অল্প করে উপার্জনের টাকা সঞ্চয় করে গড়ে তুলেছিলেন তার হজের তহবিল। তিনি সেই টাকা একটি নির্দিষ্ট পাত্রে জমাতেন। কখনো টাকার ঘাটতি হলে তার ছেলে তা পূরণ করে দিতেন।

মারসিয়াহ তার এই স্বপ্নের কথা শুরুতে কাউকেই জানাননি- না আত্মীয়স্বজন, না প্রতিবেশী কাউকে। প্রয়োজনীয় অর্থ জমানোর পর ২০২১ সালে তিনি হজের জন্য নিবন্ধন সম্পন্ন করেন।

১৯২১ সালের ১ জুলাই জন্ম নেওয়া এই নারী বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তিনি লাঠির সাহায্যে কিছুটা চলাফেরা করতে পারলেও হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হুইলচেয়ারের সহায়তা নিতে হয়েছে। গত ২২ মে তিনি তার ৬৭ বছর বয়সী মেয়ে মুইদাহকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছান।

অদম্য ইচ্ছাশক্তি, দীর্ঘদিনের সঞ্চয় এবং পরিবারের সহায়তায় অবশেষে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেছেন এই প্রবীণ নারী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন