

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেলজিয়ামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে। পাশাপাশি তিনি ইউরোপীয় ইউনিয়নেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা প্রণয় ভার্মা খুব শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন প্রণয় ভার্মা। ঢাকায় আসার আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন
