শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবাদ জানাতে ডিম ছোড়া হয় কেন?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ডিম ছোড়া কোনো নতুন কৌশল নয়; বরং দীর্ঘ ইতিহাসে এটি ক্ষোভ প্রকাশের অহিংস উপায় হিসেবে টিকে আছে। আজও বিভিন্ন দেশে রাজনৈতিক বা সামাজিক অসন্তোষ প্রকাশে মানুষ ডিমকেই বেছে নিচ্ছে প্রতীকী প্রতিবাদের হাতিয়ার হিসেবে।

ডিম সাধারণত খাবারের টেবিলের পরিচিত উপাদান হলেও, রাজনৈতিক প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশের ক্ষেত্রে এটি দীর্ঘদিন ধরেই একটি প্রতীকী অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইতিহাস ঘেঁটে দেখা যায়, ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন দেশে রাজনীতিবিদ, নীতি নির্ধারক কিংবা রাষ্ট্রীয় কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশে সাধারণ মানুষ ডিম ছুড়ে প্রতিবাদ জানিয়েছে।

বাংলাদেশেও সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বহনকারী প্রিজন ভ্যানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা ডিম ছোড়ে ক্ষোভ প্রকাশ করেন। ডিম ফেটে গাড়ির সামনের কাচ অস্বচ্ছ হয়ে যায়।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু গেলম্যান মনে করেন, প্রতিবাদে খাবার ব্যবহার করার কারণ হলো এগুলো সহজলভ্য, সস্তা এবং দৃশ্যমান। তার মতে,

টমেটো বা ডিম নিক্ষেপে তেমন ক্ষতি না হলেও তা প্রতীকী বার্তা দেয়।

ঢিল বা পাথর ছুড়লে সহিংসতা বলে গণ্য হলেও ডিম বা টমেটো ছোড়া সাধারণত অহিংস প্রতিবাদের মধ্যে পড়ে।

এটি পুলিশ বা শাসকগোষ্ঠীকে বিব্রত করার এক ভিন্নধর্মী কৌশল।

ইতিহাসের পাতা থেকে

মধ্যযুগে শাস্তি হিসেবে বন্দীদের দিকে ডিম নিক্ষেপ করা হতো।

১৮শ শতক: যুক্তরাজ্যের অধীন ‘আয়েল অফ ম্যান’-এ মেথোডিস্টদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল।

১৮৩৪ সাল: যুক্তরাষ্ট্রের কনকোর্ড শহরে দাসত্ববিরোধী বক্তৃতাকালে কবি জর্জ হোয়াইটারকে ডিম ছুঁড়ে আঘাত করা হয়।

১৯১৭ সাল: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিলি হিউজ জনসভায় ডিম হামলার শিকার হন।

২০০১ সাল: ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকটকে এক কৃষক ডিম ছোড়েন, পরে তা নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে।

২০০৩ সাল: ক্যালিফোর্নিয়ায় গভর্নর নির্বাচনের প্রচারণায় আর্নল্ড শোয়ার্জনেগারের দিকে ডিম ছোড়া হয়। তিনি নির্বিকারভাবে তা সামাল দেন।

২০০৪ সাল: ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ডিমে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন।

২০১১ সাল: আফগান বিক্ষোভকারীরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরানি কনস্যুলেটে ডিম ছুড়ে।

২০১৩ সাল: ফরাসি কৃষকরা ডিমের দাম কমে যাওয়ার প্রতিবাদে প্রতিদিন লাখো ডিম ভাঙার কর্মসূচি পালন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন