রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ভারী বর্ষণও

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ এএম
প্রতীকী ছবি, সংগৃহীত
expand

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্তও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এখনো বর্ষাকাল চলছে। অক্টোবরের প্রথম সপ্তাহ বা মাঝামাঝি পর্যন্ত বর্ষা থাকতে পারে। তবে এ সময়ে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কিছুটা কম হতে পারে।

এদিকে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে।

তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সপ্তাহজুড়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৯ সেপ্টেম্বর তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank