

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষের জন্য স্বস্তির খবর দিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেসন টিম লিমিটেড’ (বিডব্লিওটি)।
সংস্থাটি বলছে, আগামী ১ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় কয়েক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এতে সাময়িকভাবে কমতে পারে ভ্যাপসা গরমের দাপট।
রোববার (৩০ আগস্ট) বিডব্লিওটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ খবর জানায়।
পোস্টে আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাটির দেওয়া পূর্বাভাসে জানানো হয়, ১ থেকে ৪ সেপ্টেম্বর বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকাতেও কমবেশি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ১ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় কয়েক দফায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। ফলে বৃষ্টির প্রভাবে বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে এবং ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।
বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মোটামুটি সারা দেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকায় অন্যান্য অঞ্চলেও গরমের অনুভূতি কিছুটা কমতে পারে।
আবহাওয়ার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে শিগগিরই আরও বিস্তারিত পূর্বাভাস জানানো হবে বলে জানিয়েছে বিডব্লিওটি।


