রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি নিয়ে রাজধানীবাসীর জন্য সুখবর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১১:০১ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানী ঢাকায় তীব্র গরমের মধ্যে সামান্য হলেও স্বস্তির বার্তা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুর পর্যন্ত মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে, যা শহরের দিনের তাপমাত্রা কিছুটা কমিয়ে আনতে পারে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর আশেপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সন্ধ্যায় ৬টা ৩১ মিনিটে সূর্য অস্ত যাবে এবং আগামীকাল ভোর ৫টা ৩৪ মিনিটে সূর্যোদয় হবে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত না হলেও আজকের বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস নগরবাসীর জন্য গরম থেকে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank