

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল আজহার দিনে আগামী বৃহস্পতিবার ঢাকাসহ বাংলাদেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিনের পূর্বাভাসে ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় ২৬-৫০ শতাংশ এলাকায় এবং ঢাকাসহ অন্যান্য বিভাগের ১-২৫ শতাংশ এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস তৈরি করতে গাণিতিক মডেল ফলো করে থাকে। যে মডেল অনুযায়ী তিনদিন আগে পর্যন্ত অনেকটাই সঠিক পূর্বাভাস দিতে পারে।
এ মডেল পর্যবেক্ষণ করে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক ঈদের দিন ঢাকায় কখন কখন কতটুকু বৃষ্টিপাত হতে পারে সেরকম একটি ধারণা তুলে ধরেছেন।
তিনি বিবিসি বাংলাকে বলেছেন, ঈদের দিন রাজধানী ঢাকা শহরসহ ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে দুটি সময়ের মধ্যে। সেটি হলো ভোরবেলা এবং শেষ বিকেল। তিনি এও জানিয়েছেন, ঈদের দিন ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বেশি হালকা থেকে মাঝারি। এদিন ঢাকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
প্রতি ঈদে ঢাকায় ঈদের মূল জামাত অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। এর বাইরেও বিভিন্ন মসজিদের বাইরেও অনুষ্ঠিত হয় ঈদ জামাত।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘গাণিতিক মডেল অনুযায়ী যতটুকু দেখতে পাচ্ছি, তাতে ঈদের দিন ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’
তিনি জানান, ঈদের দিন প্রথম দফার বৃষ্টি ভোরের মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি। তবে সকাল ১০-১১টার পর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। এছাড়া ঈদের দিন শেষ বিকেল বা সন্ধ্যার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটির পরিমাণও হতে পারে তুলনামূলক কম।
‘ঈদের দিন ঢাকায় সর্বোচ্চ ১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ছে। সেটিও ঢাকা বিভাগের দুয়েকটি জায়গায়। সব জায়গায় নয়’, যোগ করে এ আবহাওয়াবিদ।
