মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীতে অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে চালানো হয় এ অভিযান। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা এলাকার ৪ জন, শেরেবাংলা নগরের ২ জন, মোহাম্মদপুরের ২৭ জন, আদাবরের ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার ৬ জন ও হাতিরঝিল থানা এলাকার ১০ জন।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে; তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন