

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সারাদেশে আকাশ আংশিক মেঘলা আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপাতত বৃষ্টির কোনো আভাস নেই বলেও জানিয়েছে তারা।
সংস্থাটি জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার বিস্তৃতি উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা দিতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবারের (১৪ ফেব্রুয়ারি) পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের আভাস নেই।
রোববারের (১৫ ফেব্রুয়ারি) পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ও মঙ্গলবারের (১৭ ফেব্রুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। এ দুই দিনে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মন্তব্য করুন

