শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নানা অভিযোগ নিয়ে মধ্যরাতে ইসিতে যাচ্ছে জামায়াত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ এএম আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ এএম
প্রেস ব্রিফিং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের
expand
প্রেস ব্রিফিং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতারা নির্বাচনে কারচুপি ও ফল ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে রুদ্ধদ্বার বৈঠকে বসছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বৈঠক শেষে মধ্যরাতে এক প্রেস ব্রিফিং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিভিন্ন আসনে গণনা শেষ হলেও রহস্যজনক কারণে ফলাফল ঘোষণা হচ্ছে না। কোনো অবস্থায় জনরায় বদলে দেবার চক্রান্ত হলে দাঁতভাঙা জবাব দেবে ১১ দলের ঐক্য।"

এসময় তিনি বলেন ,‘বড় ধরনের চক্রান্তের আভাস পাচ্ছি। স্পষ্ট ভাষায় বলতে চাই, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে জাতি ফ্যাসিবাদমুক্ত হয়েছে, সে জাতিকে চক্রান্ত করে মাথা নত করানো যাবে না। দেশবাসীকে সাথে নিয়ে প্রতিরোধের দূর্গ গড়ে তুলবো। আমরা এখন ইসিতে যাচ্ছি, সেখানে আমরা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবো। নির্বাচনী কর্মকর্তাদের অবহিত করবো। সেখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। আমরা যেকোনো চক্রান্তের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করবো। প্রতিরোধের দূর্গ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রয়োজনে খুবই কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। কোনভাবেই জনরায়কে এইভাবে চক্রান্ত-ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করে নসাৎ করার সুযোগ আমরা কাউকেই দিবো না।’

তিনি আরও বলেন, আমরা জোটের নেতৃবৃন্দ মিলে এখন আমরা ইসিতে যাচ্ছি। আমরা ইসিকে সুস্পষ্ট বলতে চাই আমাদের মনে হচ্ছে রিটার্নিং অফিসারসহ বিভিন্ন আসনের যারা আছেন তারা কোনো একটি বিশেষ মহলের ইঙ্গিতে এ ধরনের কাজ করেছে যা জনগণের প্রশ্নের উদ্বেগ করেছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তাদের কিছু কিছু আসনের দ্রুত নাম ঘোষণা করা হচ্ছে কিন্তু আমাদের নাম ঘোষণা করা হচ্ছে না। এমনকি আমাদের আমিরের আসনের ফল আমরা রাতটাই পেয়েছি। আমাদের সংগঠনের যারা ছিলেন তাদের মাধ্যমে রাত ৮ টাই পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত তারা এ আসনের ফল ঘোষণা করেনি।

তিনি আরও বলেন, কিছু ঘোষণা করা হচ্ছে যা আমাদের কাছে থাকা ফল মিলিয়ে দেখা যাচ্ছে ভিন্ন ফল দেওয়া হচ্ছে, দেশের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের বড় আকারের কোনো চক্রান্তের আভাস আমরা পাচ্ছি।

এদিকে প্রশ্ন তোলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা কেন? এমনকি ঢাকা-৮ আসন এখনো ঝুলে থাকবে কেন? সেখানে কী হচ্ছে আপনারা সাংবাদিকরা জানেন। এগুলো সুস্থ ধারার রাজনীতির পরিচয় নয়, অসুস্থ ধারার রাজনীতি। বিষয়গুলো আমরা বিবেচনায় নেব এবং জাতিকে যতটুকু জানানো দরকার মনে করব, জানাব যাতে ভবিষ্যতে একই মন্দ কাজের চর্চা বা ধারাবাহিকতা না থাকে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বেশ কিছু আসনে ফল প্রকাশ এখনো ঝুলিয়ে রাখা হয়েছে অভিযোগ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা নিশ্চিত, আমাদের কাছে সাইন করা যে শিট আছে, সেখানে দেখছি আমরা এগিয়ে আছি। কিন্তু এটা নিয়ে স্থানীয়ভাবে টালবাহানা করা হচ্ছে। বলা হচ্ছে, পোস্টাল ব্যালট মিলিয়ে দেখতে হবে, একটু এই আছে, ওই আছে। এই-ওইটা কী, আমরা বুঝতে পারছি না। আমাদের ক্লিয়ার একটা ম্যাসেজ দিলেই আমরা বুঝতে পারব যে, আমাদের অবস্থানটা কী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X