

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যার পর থেকে ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা কমে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, এ সময় ঢাকা ও আশপাশের এলাকার আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে, যার ফলে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮ শতাংশ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আগামীকাল ভোরে সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৭ মিনিটে।
মন্তব্য করুন

