মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে ভেড়াল অ্যাতলেটিকো মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব টটেনহ্যাম হ্টস্পারের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের ইতি টানলেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে ২০৩১ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।

প্রায় ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রোমেরোকে দলে নিয়েছে অ্যাতলেতিকো। মেডিকেল পরীক্ষা শেষে রিয়াদ এয়ার মেট্রোপলিটানোয় ক্লাবের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেন তিনি।

টটেনহ্যামের হয়ে ১৫৬ ম্যাচ খেলা রোমেরো গোল করেছেন ১৩টি, সহায়তা করেছেন আরও ৭ গোলে। ২০২১-২২ মৌসুমে ধারে ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর ধীরে ধীরে দলের রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি।

তবে টটেনহ্যামে রোমেরোর সবচেয়ে উজ্জ্বল অধ্যায় এসেছে ২০২৪-২৫ মৌসুমে। এ বছর দলটির ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দীর্ঘ ৩১ বছর পর টটেনহ্যামকে ইউরোপীয় কোনো ট্রফি জেতাতে তার অবদান ছিল উল্লেখযোগ্য। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন রোমেরো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন