সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষককে দলে ভেড়াল ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
expand

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক হেরোনিমো রুলিকে আবারও দলে ভিড়িয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাব মার্শেই থেকে তাকে দলে ভেড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। মূলত দলটির ইংলিশ গোলরক্ষক জেমস ট্রাফোর্ডের বদলি হিসেবেই রুলিকে দলে ডেকেছে সিটিজেনরা।

বিবিসি জানিয়েছে, ফরাসি ক্লাব মার্সেই থেকে ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ৩৪ বছর বয়সী রুলিকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুমের আগে গোলপোস্টে দ্বিতীয় পছন্দের একজন অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজন ছিল সিটির। সেই জায়গা পূরণ করতেই রুলিকে বেছে নিয়েছে ইংলিশ ক্লাবটি।

সিটির গোলকিপার বিভাগে পরিবর্তনের অন্যতম কারণ জেমস ট্রাফোর্ডের বিদায়। ইংলিশ এই গোলকিপার ৪ কোটি ৫০ লাখ পাউন্ডে লিডস ইউনাইটেডে যোগ দেওয়ায় ব্যাকআপ পজিশনটি ফাঁকা হয়ে যায়। সেই শূন্যতা পূরণে রুলির অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছে সিটি।

এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন রুলি। তখন তাকে দলে নিলেও মাঠে নামার সুযোগ দেয়নি ইংলিশ ক্লাবটি। ফলে ধারে রিয়াল সোসিয়েদাদে চলে যেতে হয় তাঁকে। সেখানে ভালো পারফরম্যান্সের পর ২০১৭ সালের জানুয়ারিতে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে স্থায়ী চুক্তি করেন রুলি।

এরপর ইউরোপের বিভিন্ন ক্লাবে নিজের জায়গা তৈরি করেছেন এই আর্জেন্টাইন গোলকিপার। রিয়াল সোসিয়েদাদের পর ভিয়ারিয়াল ও আয়াক্সের হয়ে খেলেছেন। ২০২৩ সালে যোগ দেন মার্সেইতে। ফরাসি ক্লাবটির হয়ে গত দুই মৌসুমে ৭৩ ম্যাচ খেলেছেন তিনি।

মার্সেইয়ের হয়ে তার সময়টা ছিল বেশ সফল। ২০২৪-২৫ মৌসুমে লিগ ওয়ানে দলটির রানার্সআপ হওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রুলি। সেই পারফরম্যান্সই সম্ভবত তাঁকে আবারও বড় একটি ক্লাবে ফেরার সুযোগ তৈরি করে দিয়েছে।

জাতীয় দলের হয়েও রুলির ক্যারিয়ারে রয়েছে বড় অর্জন। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন এই গোলকিপার।

সর্বশেষ বিশ্বকাপেও আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন রুলি। তবে সেখানে তার ভূমিকা ছিল মূলত এমিলিয়ানো মার্তিনেজের বিকল্প হিসেবে। পুরো টুর্নামেন্টে মাঠে নামার সুযোগ পাননি তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank