

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর সে দেশ এবং দেশটির মানুষের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নজিরবিহীন আক্রমণের ঢেউ আছড়ে পড়েছে। ফুটবল ছাপিয়ে এই বিতর্ক এখন দুই দেশের সেলিব্রিটি ও তারকাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো আর্জেন্টিনার পক্ষে জোরালো অবস্থান নিয়ে সবাইকে চমকে দিয়েছেন।
মূলত এই নারী উদ্যোক্তা সাংবাদিক কনি আনসালদির একটি গ্রাফিক শেয়ার করেছেন, যেখানে আর্জেন্টাইনদের জীবন নিয়ে এক শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে এবং দেশটির বিরুদ্ধে চলা আক্রমণের প্রতিবাদ জানানো হয়েছে।
আনহেল দি মারিয়ার স্ত্রী জোর্হেলিনা কার্দোসোও একই বার্তা শেয়ার করে আন্তোনেলার সাথে একাত্মতা প্রকাশ করেছেন।
শেয়ার করা সেই বার্তায় বলা হয়েছে, ‘আর্জেন্টিনা অনেকটা একটি পরিবারের মতো: ঘরের ভেতর আমরা একে অপরকে গালাগালি করি ঠিকই, কিন্তু বাইরে থেকে কেউ আমাদের নিয়ে কিছু বলতে আসলে আমরা তাকে আস্ত গিলে ফেলব।’
মূলত আর্জেন্টিনার বিরুদ্ধে ক্রমাগত নেতিবাচক মন্তব্য ও ভুয়া খবরের মাধ্যমে যে ঘৃণা ছড়ানো হচ্ছে, তার প্রতিবাদেই এমন কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে।
গত সোমবার যখন পুরো আর্জেন্টিনা দল হারের শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছিল, তখন মেসির জন্য একটি আবেগঘন বার্তা পোস্ট করেছিলেন আন্তোনেলা।
তিনি লিখেছিলেন, ‘তুমি সবসময়ই সেরা থাকবে। শুধু তোমার প্রতিভার জন্য নয়, বরং তুমি কখনোই নিজের সত্ত্বা হারাননি বলে। যাই ঘটুক না কেন, তুমি কখনো হাল ছাড়ো না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করো এবং নিজের সবটুকু উজাড় করে দাও। তোমার এই শক্তি আর বারবার ফিরে আসার মানসিকতাই তোমাকে অনন্য করে তুলেছে।’
বার্তাটির শেষে আন্তোনেলা আরও যোগ করেন, ‘প্রতিদিন আমাদের এটি শেখানোর জন্য ধন্যবাদ যে, প্রকৃত সাফল্য কঠোর পরিশ্রম, ত্যাগ আর ধৈর্য দিয়েই গড়ে ওঠে। তুমি আমাদের সন্তানদের জন্য সেরা উদাহরণ এবং কোটি মানুষের অনুপ্রেরণা। ভাষায় প্রকাশ করার চেয়েও বেশি আমি তোমাকে শ্রদ্ধা করি এবং তোমার পাশে থেকে এই জীবন অতিবাহিত করতে পেরে আমি গর্বিত। তোমাকে অনেক ভালোবাসি।’