শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৪:১০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আবারও ইতিহাস গড়লেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নরওয়ের বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিস্ট করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ব্রাজিল কিংবদন্তি পেলের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি।

নরওয়ের বিপক্ষে ম্যাচে দুইটি গোলে সহায়তা করার ফলে বিশ্বকাপে এমবাপ্পের মোট অবদান দাঁড়িয়েছে ২০টিতে। এর মধ্যে রয়েছে ১৬টি গোল ও ৪টি অ্যাসিস্ট। এই অর্জনের মাধ্যমে তিনি উঠে এসেছেন বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় স্থানে।

এতদিন এই অবস্থানে ছিলেন ব্রাজিলের ফুটবল সম্রাট পেলে। তার বিশ্বকাপ ক্যারিয়ারে মোট ১৯টি গোল অবদান ছিল—১২ গোল ও ৭ অ্যাসিস্ট।

তবে তালিকার শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এখন পর্যন্ত বিশ্বকাপে ১৮ গোল ও ৯ অ্যাসিস্ট মিলিয়ে তার মোট অবদান ২৭টি, যা এখনো সর্বোচ্চ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Cape Verde VS Saudi Arabia
45'+6'
0 - 0
World Cup