শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাককে গোলবন্যায় ভাসাল সেনেগাল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৩:৩৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে ইরাকের বিপক্ষে যেন একপাক্ষিক এক প্রদর্শনী দেখাল সেনেগাল। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট বজায় রেখে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় আফ্রিকার দলটি।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ইরাক। মাত্র ৪ মিনিটেই হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় সেনেগাল। সেই চাপ সামলাতে না সামলাতেই আরও বড় বিপদ নেমে আসে ইরাক শিবিরে।

১৩ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেবিন সুলাকা। এরপর থেকেই পুরো ম্যাচে ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয় ইরাক, আর সেখানেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় সেনেগালের হাতে।

প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করলেও বড় ব্যবধানে এগোতে পারেনি সেনেগাল। তবে বিরতির পর ম্যাচের চিত্র একেবারেই বদলে যায়।

৫৬ মিনিটে ইসমাইলা সারের গোলে ব্যবধান দ্বিগুণ করে আফ্রিকান দলটি। জিদান ইকবালের ভুল পাস থেকে বল কেড়ে নিয়ে লামিন কামারা দ্রুত আক্রমণ সাজান এবং নিখুঁত পাসে সারকে গোলের সুযোগ করে দেন।

এরপরই শুরু হয় গোল উৎসব। ৫৯ মিনিটে বদলি খেলোয়াড় পাপে গেয়ে মাঠে নেমেই গোল করেন, আর ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ৪-০ করেন তিনি।

শেষদিকে ৮২ মিনিটে ইলিমান এনদিয়ায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে আসে পঞ্চম গোল। সেই গোলেই ইরাকের পরাজয় আরও বড় আকার নেয়।

পুরো ম্যাচজুড়ে ১০ জনের ইরাক সেনেগালের গতি, শক্তি ও আক্রমণ সামলাতে সম্পূর্ণ ব্যর্থ হয়। অন্যদিকে দাপুটে এই জয়ের মাধ্যমে গ্রুপে তৃতীয় স্থানে উঠে এসে শেষ ৩২-এ ওঠার পথে বড় সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে সেনেগাল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Cape Verde VS Saudi Arabia
45'+6'
0 - 0
World Cup