শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অস্ট্রেলিয়ার স্ট্রাইকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম
টেটে ইয়েংগি। ছবি: সংগৃহীত
expand
টেটে ইয়েংগি। ছবি: সংগৃহীত

‘ডি’ গ্রুপে রানার্স আপ হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে অস্ট্রেলিয়া। আগামীকাল রাতে রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়ানদের প্রতিপক্ষ মোহাম্মদ সালাহর মিসর।

ম্যাচটি খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার স্ট্রাইকার টেটে ইয়েংগি দিলেন অজানা এক তথ্য। বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি।

কালবি স্টুডিওস ও নুজুম স্পোর্টসের সঙ্গে আলাপকালে ইয়েংগি মুসলিম হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার জানিয়েছেন, কৌতূহলবশত তিনি নিজ শহর অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজ দেখতে গিয়েছিলেন।

সেখানে হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে যায় অস্ট্রেলিয়া সফররত বিশ্বখ্যাত ইসলামী আলোচক মুফতি মেঙ্কের। মসজিদে উপস্থিত এক ব্যক্তি ইয়েংগির সঙ্গে মুফতি মেঙ্কের পরিচয় করিয়ে দেন। কথোপকথনের এক পর্যায়ে মুফতি মেঙ্ক তাকে জিজ্ঞাসা করেন, তিনি কালিমা শাহাদাত (ঈমানের সাক্ষ্য) পাঠ করেছেন কি না। ইয়েংগি উত্তরে বলেন, ‘না, এখনো করিনি।

এরপর মুফতি মেঙ্ক ইয়েংগিকে মসজিদেই কালিমা শাহাদাত পাঠ করার প্রস্তাব দেন। তখন হাসিমুখে ইয়েংগি বলেন, ‘এতে তো আমি না বলতে পারি না। আমি তার সঙ্গে সেখানেই কালিমা শাহাদাত পাঠ করি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সত্যিই এটি আমার জীবনের এক অবিশ্বাস্য মুহূর্ত ছিল।’

৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ইয়েংগি গত মৌসুমে স্কটল্যান্ডের ক্লাব লিভিংস্টন থেকে ধারে জাপানের ক্লাব মাচিদা জেলভিয়ার হয়ে ধারে খেলেছেন।

দক্ষিণ সুদান ও ইংলিশ বংশোদ্ভূত ইয়েংগি অস্ট্রেলিয়ার কোনো বয়সভিত্তিক দলে না খেলেই জাতীয় দলে সুযোগ পেয়ে যান। গত জুনে নিজের অভিষেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলও পান।

তবে চলমান বিশ্বকাপে বেশিক্ষণ খেলার সুযোগ পান। তুরস্ক ও প্যারাগুয়ের বিপক্ষে বদলি নেমে মাঠে ছিলেন মোট ২২ মিনিট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Croatia
Scheduled
03 Jul, 05:00 AM
VS
World Cup