সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়লেন মেসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৯:০২ এএম আপডেট : ১৭ জুন ২০২৬, ০৯:০৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

এর আগে বিশ্বকাপে ১৬ গোল করে এককভাবে শীর্ষে ছিলেন জার্মানির কিংবদন্তি ফুটবলার মিরোস্লাভ ক্লোসা। মেসির তৃতীয় গোলের পর এখন দুজনের নামই একই কাতারে—বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন তারা।

এই ম্যাচে নামার আগেই একাধিক রেকর্ডের সামনে ছিলেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেই প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার নজির গড়েন তিনি।

ম্যাচে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়েছিল আরও আগেই। তবে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান কয়েকটি দুর্দান্ত সেভ করে মেসিকে আটকে রাখার চেষ্টা করেন। কিন্তু বেশিক্ষণ প্রতিরোধ গড়তে পারেনি আলজেরিয়া।

ম্যাচের ৭৬তম মিনিটে বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে বল জালে পাঠান মেসি। সেই গোলেই পূর্ণ হয় তার হ্যাটট্রিক। বিশ্বকাপের ২৭তম ম্যাচে এসে প্রথমবারের মতো এক ম্যাচে তিন গোল করার কীর্তি গড়লেন আর্জেন্টাইন এই মহাতারকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন