মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোল করলেও ‘নীরব উল্লাসে’ অদ্ভুত রাত কাটাবে জার্মানি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম আপডেট : ১৪ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

আজ রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে যখন ফুটবল বিশ্বকাপের এক রোমাঞ্চকর লড়াই জমবে, তখন জার্মানির চিত্রটা হবে একদম ভিন্ন। মাঠের টানটান উত্তেজনা জার্মানির ঘরে ঘরে পৌঁছাবে ঠিকই, কিন্তু তা প্রকাশ করতে হবে একেবারে নিঃশব্দে।

কারণ আজ রোববার, আর জার্মানিতে এই দিনটি আইনিভাবেই ‘রুহেসাইট’ বা ‘নীরবতার দিন’ হিসেবে সংরক্ষিত।

খ্রিস্টীয় ঐতিহ্য, শ্রমিকদের বিশ্রামের অধিকার এবং শব্দদূষণ রোধে জার্মানিতে রোববার জোরে শব্দ করা কঠোরভাবে নিষিদ্ধ। আজ রাতে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপের ছোট দেশ কুরাসাও-এর

ঘরে বসে খেলা দেখলেও জার্মান সমর্থকদের গোল উদযাপন করতে হবে চাপা গলায়। চিৎকার করা, জোরে গান বাজানো বা ড্রিল-হাতুড়ি চালানো তো দূরের কথা, ওয়াশিং মেশিন বা ভ্যাকুয়াম ক্লিনার চালালেও জরিমানা হতে পারে কয়েক হাজার ইউরো! রাত ১০টার পর পুরো দেশ ডুবে যাবে এক অলিখিত নীরবতায়।

এদিকে মাঠের লড়াইয়ের জন্য দুই দলই প্রস্তুত। জার্মানির তরুণ কোচ জুলিয়ান নাগেলসমানের অধীনে দারুণ ছন্দে আছে দলটি। গত দুই বিশ্বকাপের গ্রুপ পর্বের লজ্জা ভুলে এবার তারা শিরোপা পুনরুদ্ধারে মরিয়া

অন্যদিকে, মাত্র দেড় লাখ জনসংখ্যার কুরাসাও প্রথমবার বিশ্বকাপে এসেই অলৌকিক কিছু ঘটিয়ে ইতিহাস গড়তে চায়। বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচ শুরু হবে

দুই দলের সম্ভাব্য একাদশ

জার্মানি: ম্যানুয়েল নয়ার (গোলরক্ষক), জশুয়া কিমিখ, নিকো শ্লটেনবেক, ডেভিড রাউম, লিওন গোরেৎজকা, আলেকজান্ডার পাভলোভিচ, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, জনাথন তা, কাই হাভার্টজ।

কুরাসাও: রোম (গোলরক্ষক), ফ্লোরানাস, গারি, রিশেডলি বাজোয়ের, ওবিসপো, ডনজেল ফনভিলে, তাহিথ চং, লিভিয়ানো কমেনেন্সিয়া, লিয়ান্দ্রো বাকুনা, জুনিনহো বাকুনা, ইয়ুর্গেন লোকাডিয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন